Dark Mode
Image
  • Wednesday, 02 September 2026
সহজে তৈরি করুন ম্যাংগো ক্রিম পুডিং

সহজে তৈরি করুন ম্যাংগো ক্রিম পুডিং

গরমের মৌসুমে পাকা আমের স্বাদে ভিন্নতা আনতে চাইলে তৈরি করতে পারেন ম্যাংগো ক্রিম পুডিং। দুধ, ডিম, ক্রিম ও টাটকা আমের সমন্বয়ে তৈরি এই ডেজার্টটি যেমন সুস্বাদু, তেমনি অতিথি আপ্যায়ন বা পরিবারের বিশেষ আয়োজনেও হতে পারে দারুণ আকর্ষণ। খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করেই তৈরি করা যায় এই মজাদার পুডিং।

উপকরণ

  • পাকা মিষ্টি আমের রস – ১ কাপ
  • ঘন দুধ – ৩ কাপ
  • চিনি – ১ কাপ
  • ডিম – ৫টি
  • এলাচ গুঁড়া – সামান্য
  • ফ্রেশ ক্রিম – ২ টেবিল চামচ

যেভাবে তৈরি করবেন

ধাপ ১:
এক লিটার দুধ জ্বাল দিয়ে অর্ধেক পরিমাণে নামিয়ে ঘন করে নিন। এরপর ঠান্ডা হতে দিন।

ধাপ ২:
একটি ব্লেন্ডারে আমের রস, ডিম, চিনি, ঘন দুধ, এলাচ গুঁড়া এবং ক্রিম একসঙ্গে দিয়ে মসৃণভাবে ব্লেন্ড করে নিন।

ধাপ ৩:
আগে থেকে ক্যারামেল করা একটি পাত্রে পুরো মিশ্রণটি ঢেলে দিন।

ধাপ ৪:
পাত্রের মুখ শক্তভাবে ঢেকে প্রেসার কুকারে সামান্য পানি দিয়ে বসিয়ে দিন। এরপর ৮টি সিটি ওঠা পর্যন্ত রান্না করুন।

ধাপ ৫:
চুলা বন্ধ করে পুডিংটি স্বাভাবিকভাবে ঠান্ডা হতে দিন। এরপর ফ্রিজে রেখে আরও ঠান্ডা করুন।

ধাপ ৬:
পরিবেশনের আগে উপরে ছোট ছোট আমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

যেভাবে তৈরি করবেন ক্যারামেল

  • একটি স্টিলের ঢাকনাযুক্ত পাত্রে সামান্য চিনি দিন।
  • মাঝারি আঁচে চিনি গলিয়ে বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • পাত্রটি ঘুরিয়ে ক্যারামেল চারদিকে সমানভাবে ছড়িয়ে দিন।
  • ক্যারামেল ঠান্ডা হলে তার ওপর পুডিংয়ের মিশ্রণ ঢেলে দিন।

Comment / Reply From